স্ক্যান্ডাল ভিডিও প্রকাশ এবং একাধিক ব্যক্তির সাথে সম্পর্কের জের দেখিয়ে নিষিদ্ধ করেছে জাজ মাল্টিমিডিয়া।
শনিবার দুপুরে এ সিদ্ধান্ত নিয়েছেন জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ।
চিত্রনায়িকা মাহিয়া মাহি দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে ঢাকাই চলচ্চিত্রে প্রবেশ করেন ৩ বছর আগে। এরপর খুব স্বল্প সময়েই রাতারাতি তারকা বনে যান মাহি।
এ বিষয়ে জাজের সিও আলিমুল্লাহ খোকন বলেন, শেষপর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে পুরোপুরি ভাবে বাদ দেয়া হলো মাহিয়া মাহিকে।
তিনি বলেন, মাহির উচ্ছৃঙ্খল জীবন-যাপন, স্ক্যান্ডাল ভিডিও প্রকাশ এবং একাধিক ব্যক্তির সাথে সম্পর্কের জের ধরে চলচ্চিত্রমহলে বিব্রতকর অবস্থার পাশাপাশি এটা নিয়ে জাজ মাল্টিমিডিয়াও এক ধরণের অস্বস্তিতে পড়েছে। এমনকি ৩ দিন আগে প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে মাহির গোপন অবকাশ যাপনের ঘটনা নিয়েও চলচ্চিত্র পাড়ায় একপ্রকার চাপা উত্তেজনা বিরাজ করতে থাকে। যার ফলে জাজ মাল্টিমিডিয়ার নিজস্ব স্বকীয়তা ও ভাবমূর্তি উজ্জ্বল রাখতেই মাহিকে নিয়ে আর কোন কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এখন থেকে মাহি জাজ মাল্টিমিডিয়ার আর কোন ছবিতে অভিনয় করতে পারবে না।
শুধু তাই নয়, জাজের আগামীতে নির্মিতব্য ‘পুলিশগীরি` এবং ‘নিয়তি’ ছবি দু’টিতে নায়িকা হিসেবে অভিনয় করার কথা থাকলেও তা থেকে বাদ দেয়া হয়েছে মাহিকে।