বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫

পরচর্চা যখন স্বাস্থের জন্য ভালো

বন্ধুদের সঙ্গে গসিপ বা পরচর্চা করতে অনেকেই ভালোবাসেন পাশাপাশি এটি ভালো নয়, এমনটাও অনেকে বলেন কিন্তু এই পরচর্চা কখনও কখনও স্বাস্থ্যের জন্য ভালো বলেই উঠে এসেছে এক গবেষণায় এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস
পরচর্চা শুধু আবেগগত বিষয় নয়, এটি চর্চার মাধ্যমে শারীরিকভাবেও
কিছুটা স্বস্তি পাওয়া যায় বলে জানিয়েছেন গবেষকরা। কোনো একটি গোপন বিষয় নিজের মনে রেখে দেওয়ার চেয়ে তা কাছের কাউকে জানিয়ে দেওয়া এক্ষেত্রে স্বস্তিকর।
গবেষকরা জানিয়েছেন, গোপন বিষয়টি যদি নিজের মনে রেখে দেওয়া হয় তাহলে তা অনেকটা দেহে বাড়তি ওজন বহনের মতোই কাজ করে। এতে নিজের উদ্যমও ব্যয় হয় বলে মনে করেন গবেষকরা।
প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিজনেস স্কুল, নিউ ইয়র্ক সিটি গবেষণাপত্রটির সহ-লেখক অ্যাস্টিস্ট্যান্ট প্রফেসর অব নেগোশিশেনস মাইকেল স্লেপিয়ান বলেন, ‘কর্মস্থলের একটি গোপন কথা নিজের অন্তরে পুষে রাখলে তা অনুপ্রেরণা নষ্ট করতে পারে।
স্লেপিয়ান আরো বলেন, ‘গোপন কথা জমিয়ে রাখার ভারে আপনার আশপাশের বিষয়গুলোকে আরও চ্যালেঞ্জিং কম প্রেরণাদায়ক বলে মনে হতে পারে। এতে আপনার কর্মস্পৃহা কমে যেতে পারে।
গবেষণায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা গেছে যে, নারীর তুলনায় পুরুষই গোপন কথা তাড়াতাড়ি অন্যের কাছে প্রকাশ করে। এক্ষেত্রে সমীক্ষায় উঠে এসেছে, কোনো একটি গোপন কথা পুরুষের কানে এলে তা তারা আধ ঘণ্টার মধ্যেই অন্যকে জানিয়ে দেয়। কিন্তু এক্ষেত্রে নারী কথাটি সাড়ে তিন ঘণ্টা নিজের মনে আটকে রাখে এবং তার পর তা অন্যদের জানানো শুরু করে।