বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫

ট্রেডমিল হতে পারে প্রাণঘাতী যন্ত্র

ফেসবুকের অপারেশনস প্রধান শেরিল স্যান্ডবার্গের স্বামী ডেভিড গোল্ডবার্গ গত শুক্রবার এক দুর্ঘটনায় নিহত হন মেক্সিকোতে একটি শরীরচর্চা কেন্দ্রে ট্রেডমিলে দৌড়াতে গিয়ে পড়ে যান তিনি মাথা যন্ত্রে ঠুকে যায় এবং প্রচণ্ড আঘাত পান তিনি প্রাণ হারান ৪৭ বছর বয়সী ভদ্রলোক

এদিকে কয়েকজন বিশেষজ্ঞ জানান, ব্যায়ামের যন্ত্রে প্রাণঘাতী আঘাত পাওয়া খুব বিরল ঘটনা। তবে আঘাত পাওয়া, হাড় ভেঙে যাওয়া ইত্যাদি ঘটতেই থাকে।
তবে ইলেকট্রিক যন্ত্রপাতি সত্যিই মারাত্মক বিষয়। বিশেষ করে ট্রেডমিল একটি বিপজ্জনক যন্ত্র। এটি থেকে পা ফসকে পড়ে যাওয়ার ঘটনা অহরহ ঘটে। আর দুর্ঘটনাক্রমে পড়ে গেলে যেকোনো আঘাত পাওয়া অসম্ভব কিছু নয়।

বিশেষজ্ঞরা বলেন, ব্যায়ামাগারে পরিশ্রম হয় এমন যন্ত্রপাতি ব্যবহার করার আগে অবশ্যই দেহের কার্ডিওভাসকুলার এবং নিউরোভাসকুলার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া ভালো। এসব যন্ত্র ব্যবহারের সময় দেহে দুর্বলতা চলে আসতে পারে। এর ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটতেই পারে। এর পাশাপাশি ভালো মানের যন্ত্র ব্যবহার করার দিকে খেয়াল রাখতে হবে।

আমেরিকায় এক পরিসংখ্যানে দেখা যায়, প্রতি বছর ব্যায়ামাগারে ব্যায়াম করতে গিয়ে ৬০ হাজার মানুষ আহত হন। এর মধ্যে সবচেয়ে বেশি দায় ট্রেডমিলের।

তা ছাড়া শিশুদের জন্যে ট্রেডমিল বাড়িতে রাখা আরো বেশি মারাত্মক হতে পারে। এতে খেলতে গিয়ে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। তাই ব্যায়াম করতে মানা নেই। তবে অবশ্যই সাবধান থাকতে হবে। আর ট্রেডমিলের বিষয়ে বিশেষ সতর্কতা গ্রহণ করা জরুরি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া